প্রতীকী ছবি
পারিবারিক অশান্তির জেরে পুত্রবধূর হাতে শাশুড়িকে খুনের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বনগাঁয়। ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। অভিযোগ, পারিবারিক বিবাদের কারণে মাঝে মাঝেই শাশুড়ি কল্যাণী দে কর্মকারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তেন তাঁর পুত্রবধূ। গত সোমবার রাতেও শাশুড়ির সঙ্গে ঝামেলার জড়িয়ে পড়েন অভিযুক্ত বধূ রূপা দে কর্মকার।
কথা কাটাকাটির মুহুর্তে আচমকা শাশুড়ির উপর ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত পুত্রবধূ। ছুরি দিয়ে বৃদ্ধা শাশুড়ির গলায় আঘাত করেন তিনি। সেইসময় ঘরে উপস্থিত ছিলেন অভিযুক্ত বধূর স্বামীও। স্ত্রীকে বাধা দিতে গিয়ে জখম হন তিনিও। গুরুতর আহত কল্যাণী দেবীকে পরে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে স্বামী পার্থ দে কর্মকারের অভিযোগের ভিত্তিতে রূপা দে কর্মকারকে গ্রেফতার করে পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…