প্রতীকী ছবি
রাত থেকে অসুস্থ ভাইঝি। অভিযোগ, তবু চিকিৎসকের দ্বারস্থ হননি কাকা। কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হল বিহারের এক যুবতীর। হাওড়ার বেলুড়ে যুবতীর এহেন রহস্যমৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রতিবেশিদের অভিযোগ পেয়ে সন্দেহভাজন কাকা আনন্দ কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত যুবতী উর্মিলা কুমারী বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। সম্পর্কে উর্মিলা তাঁর ভাইঝি হয় বলে পুলিশকে বয়ান দিয়েছেন অভিযুক্ত কাকা।
জেরায় তিনি জানিয়েছেন, ভাইঝি উর্মিলা গত ২৬ ডিসেম্বর কলকাতায় ঘুরতে আসেন। কাকা আনন্দ কুমারের আবাসনেই তিনি থাকতেন। আনন্দের দাবি, গত বুধবার রাতে আচমকা শ্বাসকষ্ট শুরু হয় উর্মিলার। স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে এসে খাইয়েও কোনও লাভ হয়নি। বরং উর্মিলার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে।
ধৃতের এই বয়ানেই খটকা তৈরি হয় প্রতিবেশিদের মধ্যে। চিকিৎসক বা নিকটবর্তী রেল হাসপাতালে তো ভাইঝিকে নিয়ে যেতে পারতেন পেশায় রেলকর্মী আনন্দ কুমার? তা না করে সারারাত কেন ঘরের ভিতরে মরণাপন্ন ভাইঝিকে তিনি ফেলে রাখলেন? কেনই বা তিনি উর্মিলার মৃত্যুর পর প্রতিবেশিদের খবর দিলেন, আগে কেন নয়? এই প্রশ্নই তাঁদের মনে সন্দেহ তৈরি করে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…