বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যুর ঘটনায় এখনও থমথমে সরিষা। গত মঙ্গলবার হুকিং খুলতে গিয়ে কিশোরের অকাল মৃত্যুর জেরে ক্ষিপ্ত জনতা ব্যাপক ভাঙচুর চালায় বিদ্যুৎ দফতরের অফিসে। আগুন লাগিয়ে দেওয়া হয় সরকারি গাড়িতেও। সরকারি কর্মীদের মারধর, সম্পত্তি নষ্ট করা সহ একাধিক অভিযোগ বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে দায়ের করা হয়েছে ডায়মন্ডহারবার থানায়। এরমাঝেই বিদ্যুৎ দফতরের কর্মীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মৃত কিশোরের বাবা।
তাঁর দাবি, বাড়িতে অনুষ্ঠান থাকায় বিদ্যুৎ দফতরে অনেকদিন আগেই মিটারের আবেদন জানিয়েছিলেন তিনি। কাগজপত্র পেতে নিয়মমাফিক টাকাও জমা দিয়েছিলেন। অভিযোগ, রসিদ ছাড়াই একাধিকবার তাঁর থেকে টাকা নেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। আবেদনের পরেও তাঁদের পরিবারকে কারেন্ট দেওয়া হয়নি বলে অভিযোগ মৃত কিশোরের বাবার। উল্টে বিদ্যুৎ দফতরের কর্মীরাই তাঁদের হুকিং করে কারেন্ট নেওয়ার পরামর্শ দেন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। এই অভিযোগে মৃত কিশোরের বাবার সঙ্গে একমত তাঁর প্রতিবেশিরাও।
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…