বিয়ের দেড় বছরের মাথায় বজবজের চড়িয়াল এলাকা থেকে উদ্ধার হল গৃহবধূর ঝুলন্ত দেহ। মৃতার নাম জয়ন্তী পাঁজা ডালি। মৃতার বাপের বাড়ির অভিযোগক্রমে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। আরও ১ জনকে আটক করা হয়েছে। পরিবার সূত্রে খবর, দেড় বছর আগে স্নাতকোত্তর উত্তীর্ণা জয়ন্তীর সঙ্গে বিয়ে হয় চড়িয়ালের বাসিন্দা বুদ্ধদেব পাঁজার।
প্রথমে কিছুদিন সব ঠিকঠাক থাকলেও, অভিযোগ বিয়ের কিছুদিন পর থেকে তাঁকে দেখতে খারাপ বলে নানা টেরাবাঁকা কথা শোনাতে থাকে শ্বশুরবাড়ির লোকজন। বাদ যায়নি স্বামীও। এরপর তাঁকে চাকরি করে শ্বশুরবাড়িতে টাকা আনতে হবে বলেও চাপ সৃষ্টি করা হতে থাকে বলে অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে।
মৃতার পরিবারের দাবি এসব তবু দাঁত কামড়ে সহ্য করে নিচ্ছিলেন জয়ন্তী। এমনকি স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও মৃতার কানে আসে। জয়ন্তীর পরিবারের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কের খাতিরেই তাঁদের মেয়েকে খুন করেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ি। তাঁদের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে জয়ন্তী ডালের স্বামীকে। পুলিশ তদন্ত শুরু করেছে।
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…