মদ্যপ অবস্থায় প্রায়ই বাড়ি ফিরত ছেলে। যা একেবারেই পছন্দ করতেন না মা জ্যোৎস্না তিওয়ারি। কিন্তু মায়ের বারণে কান না দিয়ে গত বৃহস্পতিবার রাতেও মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে ছেলে রাজু তিওয়ারি। তখন রাত প্রায় সাড়ে ১১টা। গভীর রাতে ছেলের ডাকাডাকি সত্ত্বেও দরজা খুলতে চাননি মা। সাফ জানিয়ে দেন মদ্যপান করে বাড়ি ফিরলে বাড়ির বাইরেই রাত কাটাতে হবে তাকে। তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠে ছেলে।
অভিযোগ জোর করে বাড়িতে ঢুকে মাকে লক্ষ্য করে গুলি চালায় রাজু। গুলি লাগে মায়ের বুকের বাঁদিকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। বেগতিক বুঝে এলাকা ছেড়ে চম্পট দেয় রাজু তিওয়ারি। আশঙ্কাজনক অবস্থায় জ্যোৎস্না তিওয়ারিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ পলাতক রাজু তিওয়ারির খোঁজ শুরু করে। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ার কানাবাড়ি এলাকায়। কোথা থেকে রাজুর হাতে বন্দুক এল তাও খতিয়ে দেখছে পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…