জমি নিয়ে অশান্তির জেরে দিদিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টের কাছে টোপলা গ্রামে। সূত্রের খবর, বুধবার বিকেলে জমি নিয়ে খুড়তুতো দিদি মনসুরা বিবির সঙ্গে তুমুল অশান্তি শুরু হয় হাসান মণ্ডলের। অভিযোগ, কথা কাটাকাটির মুহুর্তে ধারাল অস্ত্র নিয়ে হঠাৎ মনসুরার উপর চড়াও হয় সে। রাগের মাথায় দিদির মাথায় অস্ত্র দিয়ে বেশ কয়েকবার আঘাতও করে।
এর আগেও জমি নিয়ে দুই ভাই বোনের মধ্যে বচসা হওয়ায় প্রথমে ঘটনার গুরুত্ব তাঁরা বুঝতে পারেননি বলে দাবি প্রতিবেশিদের। পরে মনসুরার আর্ত চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। ততক্ষণে চম্পট দিয়েছে অভিযুক্ত হাসান মণ্ডল। মাটিতে নিথর মনসুরার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশিরাই খবর দেন স্থানীয় থানায়। তদন্তে নেমে পলাতক হাসান মণ্ডলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…