State

সবং-এ উপনির্বাচন ঘিরে বিক্ষিপ্ত অশান্তি

খুব শান্তিতে কাটল না সবং-এ উপনির্বাচনের ভোটগ্রহণপর্ব। প্রাক্তন কংগ্রেস নেতা মানস ভুঁইয়ার খাসতালুক সবংয়ে গত বছর ভোটে জিতে কংগ্রেস বিধায়ক হন মানস ভুঁইয়া। কিন্তু রাজ্য কংগ্রেস নেতৃত্ব, বিশেষত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও আবদুল মান্নানের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। যার জেরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন মানসবাবু। তার পুরস্কারও তিনি পেয়েছেন। তৃণমূলের রাজসভার সাংসদ করা হয়েছে তাঁকে। ফলে সবং আসনের বিধায়ক পদ থেকে সরে যেতে হয়েছে মানস ভুঁইয়াকে। সেই খালি আসনেই এদিন হল ভোটগ্রহণ। সবংয়ে এবার তৃণমূল প্রার্থী মানসবাবুর স্ত্রী গীতারানি ভুঁইয়া। অন্যদিকে কংগ্রেসের ‘পকেট সিট’ হিসাবে পরিচিত সবংয়ে এবার কংগ্রেস প্রার্থী চিরঞ্জীব ভৌমিক। সিপিএমের টিকিটে লড়ছেন রীতা মণ্ডল জানা। বিজেপি প্রার্থী হয়েছেন সিপিএম ছেড়ে আসা অন্তরা ভট্টাচার্য।

৩০৬টি বুথে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় ভোটগ্রহণ। ২ লক্ষ ২০ হাজার ভোটারের এই আসনে এদিন কার্যত চতুর্মুখী লড়াই। যুযুধান তৃণমূল, সিপিএম, কংগ্রেস ও বিজেপি। এদিকে সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকেই সবংয়ের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর এসেছে। বলপাই ও পেরুয়ায় বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে। মুরারিচকে অস্ত্রসহ গ্রেফতার হয় এক ব্যক্তি। কাঁটাবেরিয়া ও মকরানিচকে ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যার জেরে উত্তপ্ত হয় পরিস্থিতি। পানপাড়া সহ বেশ কয়েক জায়গায় বিরোধী এজেন্টদের বুথে বসতেই দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। কয়েক জায়গায় বাড়ি ভাঙচুর ও বিরোধী এজেন্টদের মারধরেরও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026