প্রতীকী ছবি
প্রায় ১ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হল ১০ বছরের এক বালিকার মৃতদেহ। উদ্ধার হওয়া দেহে কোনও পোশাক ছিলনা। আলিপুরদুয়ারের বীরপাড়ায় সুখানি নদীর পার থেকে উদ্ধার হয় দেহটি। বালিকার বিবস্ত্র দেহ ফাঁকা জায়গায় পড়ে থাকায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ময়নাতদন্তের পরই নিশ্চিত করে বলা সম্ভব ওই বালিকার সাথে ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা।
প্রায় ১ দিন নিখোঁজ থাকার পর বুধবার সুখানি নদীর পারে একটি নগ্ন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, ক্লাস ওয়ানের পড়ুয়া ওই বালিকার মা চাবাগানের শ্রমিক। মঙ্গলবার বিকেল থেকেই ওই বালিকা নিখোঁজ ছিল। বালিকার দেহ উদ্ধারের পর তার মা পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…