ডাম্পারের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের তমলুক। ক্ষিপ্ত জনতা আগুন লাগিয়ে দেন পুলিশের কিয়স্কে। জ্বালিয়ে দেওয়া হয় ডাম্পারটিকেও। শুক্রবার সকালে ৪১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। অভিযোগ ট্র্যাফিক সিগনাল ভেঙে একটি বাইকে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর।
ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ১ ঘণ্টা পথ অবরোধ চলার পর তমলুক থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। যদিও এলাকায় তারপরও উত্তেজনা ছিল। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…