State

অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী সহ ধৃত ৩

পণের দাবিতে ২ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ঘটনা। সূত্রের খবর, মৃতা মনীষা দাসের ৭ মাস আগে বিয়ে হয় ক্যানিং থানার তালদি গ্রামে। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের সময় মেয়ের শ্বশুরবাড়িকে ৪০ হাজার টাকা নগদ পণ দেওয়া হয়েছিল। তারপরেও আরও টাকার দাবিতে মেয়ের উপর শ্বশুরবাড়ির লোক ক্রমাগত চাপ সৃষ্টি করত বলে তাঁদের দাবি। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বেশ কয়েকবার ঝামেলাও হয়।

বুধবার রাতে শ্বশুরবাড়ি থেকে খবর পেয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি অসুস্থ মেয়েকে দেখতে যান পরিবারের লোকজন। সেখানে মেয়েকে মৃত অবস্থায় দেখার পর ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়রা। এরপর ক্যানিং থানায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃত মনীষার বাপের বাড়ির লোকজন। অভিযোগের ভিত্তিতে স্বামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্তঃসত্ত্বা গৃহবধূর অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026