ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ৫ বরযাত্রীর। আশঙ্কাজনক অবস্থায় আরও ১ জন হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সকালে ৯ জন বরযাত্রীকে নিয়ে একটি মারুতি ভ্যান কোচবিহারের হলদিবাড়ি থেকে ময়নাগুড়ির দিকে ফিরছিল। ঘন কুয়াশার কারণে এমনিতেই ওই অঞ্চলের দৃশ্যমানতা কম ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির চালক সম্ভবত মদ্যপ ছিলেন। স্বাভাবিকের তুলনায় বেশি গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জলপাইগুড়ির তোড়লপাড়া এলাকার কাছে সামনের ডাম্পারে গিয়ে ধাক্কা মারেন গাড়ির চালক। তাতেই গাড়ি উল্টে যায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ প্রৌঢ়া ও ২ কিশোর-কিশোরীর। গুরুতর জখম বাকি যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গাড়ির চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…