মধুচন্দ্রিমার রেশ কাটার আগেই রহস্যজনকভাবে মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রের খবর, জলপাইগুড়িতে কর্মরত কলকাতানিবাসী যুবক নাদির শাহের সঙ্গে এক বছর আগে বিয়ে হয় রাখি শাহের। প্রতিবেশিদের দাবি, দীর্ঘদিন ধরে সদ্য বিবাহিত ওই দম্পতির মধ্যে নানা কারণে ঝামেলা লেগেই থাকত। তবে স্বামী-স্ত্রীর সেই বিবাদ আবার ঠিকও হয়ে যেত। সম্প্রতি নাদির তাঁর স্ত্রীকে নিয়ে গ্যাংটক থেকে ঘুরেও আসেন বলে জানিয়েছেন আবাসনের এক বাসিন্দা।
ঘুরে আসার পরের দিনই গত বুধবার রাতে তাঁদের মধ্যে আরেক দফা অশান্তি হয়। এমনই দাবি করেছেন প্রতিবেশিরা। কিছুক্ষণ পরে মৃত যুবকের স্ত্রীর আর্তি শুনে তাঁদের ঘরে গিয়ে নাদিরের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
কোনও অভিযোগ দায়ের না হলেও ঘটনার তদন্তে নামে জলপাইগুড়ি থানার পুলিশ। পেশায় সরকারি আধিকারিক মৃত নাদির শাহের মৃত্যুর কারণ নিয়ে রীতিমত ধন্ধে পুলিশ। নিছক সাংসারিক অশান্তি থেকে আত্মহত্যা, নাকি পরিকল্পনা করে ওই যুবককে খুন করা হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…