State

নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

বার বার তাঁকে তাঁর নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে ধর্ষণ করা হচ্ছিল। দিনের পর দিন এভাবে নির্যাতিত হতে হতে ভেঙে গেল সহ্যের বাঁধ। যে নগ্ন দেহ দেখিয়ে বার বার অত্যাচার করা হচ্ছিল তাঁকে, সেই শরীরেই আগুন ধরিয়ে দিলেন তিনি। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চাইলেন নিজেকে এই লজ্জার হাত থেকে বাঁচতে।

অভিযোগ, বীরভূমের সুপুরের এক যুবতীর স্নান করার ছবি মোবাইলে তুলে রাখে পেশায় রাজমিস্ত্রি হাফিজুল। সেই ছবি দেখিয়ে হাফিজুল ওই যুবতীকে ব্ল্যাকমেল করে ধর্ষণ করে ও তাঁর নগ্ন দেহের ছবিও মোবাইলে তুলে রাখে বলে অভিযোগ। এইভাবে দিনের পর দিন হাফিজুল ওই যুবতীকে ব্ল্যাকমেল করে ধর্ষণ করেছে বলে অভিযোগ যুবতীর পরিবারের। শেষপর্যন্ত আর সহ্য না করতে পেরে ওই যুবতী আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি তাঁর পরিবারের।

আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতীকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত হাফিজুলকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026