পণের দাবি না মেটানোয় খুন হতে হল জয়নগরের বামনগাছি এলাকার এক গৃহবধূকে। মৃত বধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই টাকা চেয়ে তাঁদের মেয়েকে মারধর করত মৃতার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। পুলিশ সূত্রের খবর, বছর খানেক আগে বাড়ির অমতে প্রেমিকা সুজাতা মণ্ডলকে বিয়ে করে জয়নগরের ছেলে পেশায় দিনমজুর পিন্টু মণ্ডল। পিন্টুর মা এই বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারেনি। এই কারণে বিয়ের পর থেকে বেশ কিছু বছর সুজাতাকে নিয়ে তার বাপের বাড়িতেই থাকত পিন্টু। পরে শ্বশুরবাড়িতে পা দিতেই পণের দাবিতে সুজাতার উপর তার শাশুড়ি লাগাতার মানসিক নির্যাতন চালাতে থাকে বলে অভিযোগ তার পরিবারের।
গত সোমবার প্রতিবেশিদের থেকে মেয়ের বিপদের কথা শুনে দ্রুত সুজাতার শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছন বাপের বাড়ির লোকেরা। গিয়ে বিছানার উপর মেয়ের নিথর দেহ পরে থাকতে দেখেন তারা। গলায় কালশিটে দাগ দেখে সন্দেহ হয় তাঁদের। মেয়েকে খুন করা হয়েছে সন্দেহে অভিযোগ দায়ের করা হয় জয়নগর থানায়। যদিও মৃত গৃহবধূর পরিবারের দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। স্বামী পিন্টু মণ্ডল পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…