State

ফাঁকা ঘরে কিশোরীর রহস্যমৃত্যু, গলায় কালো দাগ

বোলপুরের বাগানপাড়া এলাকা। এখানেই একটি ছোট্ট ঘরে মা-মেয়ের সংসার। মেয়ের সামনেই মাধ্যমিক। তাই মেয়েকে বাড়িতে রেখে প্রতিবেশিদের মা বলে গিয়েছিলেন ২-৩ দিনের জন্য আত্মীয়ের বাড়ি যাচ্ছেন। তারমধ্যেই ঘটে গেল অঘটন।

পুলিশ সূত্রের খবর, এক প্রতিবেশি ওই ছাত্রীকে খাওয়ার জন্য ডাকতে গিয়েছিলেন। তখনই ছাত্রীর নিথর দেহ ঘরে পড়ে থাকতে দেখেন তিনি। দ্রুত তার মাকে খবর দেওয়া হয়। খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মৃত ছাত্রীর গলায় কালো দাগ রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা তাকে গলা টিপে খুন করা হয়ে থাকতে পারে। তবে ময়না তদন্তের পরই সত্যিটা সামনে আসবে। এদিকে ছাত্রীর মা ও প্রতিবেশিদের সঙ্গে কথা বলে এই মৃত্যু রহস্য সমাধানের চেষ্টা করছে পুলিশ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026