State

জলসা বন্ধ করতে গুলি-বোমাবাজি, গণপিটুনিতে মৃত্যু দুষ্কৃতিদের

জলসার আনন্দ মাটি করায় ক্ষিপ্ত গ্রামবাসীরা পিটিয়ে মারলেন ২ দুষ্কৃতিকে। মৃত দুষ্কৃতিদের নাম সাদিকুল শেখ ও সরিফুল শেখ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে মালদহের কালিয়াচক থানার সুজাপুর গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় উদ্যোক্তারা। অনুষ্ঠানে মগ্ন গ্রামবাসীদের উপর আচমকা চড়াও হয় সাদিকুল ও সরিফুল নামে ২ দুষ্কৃতি। আয়োজকদের জলসা বন্ধ করতে বলে তারা। বন্ধ না করে ফল খারাপ হবে বলে হুমকিও দিতে থাকে ২ দুষ্কৃতি। গ্রামবাসীরা এর প্রতিবাদ করলে আচমকা পিস্তল বার করে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে দুষ্কৃতিরা। তারা ব্যাপক বোমাবাজি করে বলেও অভিযোগ।

ঘটনায় আতঙ্কিত হয়ে অনুষ্ঠানের আয়োজকরা মাঝপথে জলসা বন্ধ করে দেন। এতেই মেজাজ হারান উপস্থিত গ্রামবাসী। মদ্যপ দুষ্কৃতিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে তাদের উপর পাল্টা চড়াও হন স্থানীয় বাসিন্দারা। গণপিটুনিতে মারা যায় ২ দুষ্কৃতি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুষ্কৃতিদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খুনের অভিযোগে অভিযুক্ত মৃত ২ দুষ্কৃতি গত বৃহস্পতিবার জামিনে ছাড়া পায় বলে পুলিশ সূত্রে খবর। ছাড়া পেয়েই নিরীহ গ্রামবাসীদের চমকাতে তারা তাণ্ডব করে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

News Desk

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026