State

লরির সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে আগুন, ঝলসে মৃত ৩

বেপরোয়া লরির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সে ধরে গেল আগুন। আর সেই আগুনে ঝলসে প্রাণ গেল ৩ ব্যক্তির। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মথুরাপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীদের মতে, শুক্রবার বেলার দিকে বালি বোঝাই দুরন্ত গতির লরিটির সঙ্গে ধাক্কা লাগে বহরমপুরগামী অ্যাম্বুলেন্সটির। লরিসহ অ্যাম্বুলেন্সটি জাতীয় সড়ক ছেড়ে রাস্তার ধারে নেমে যায়। সংঘর্ষের সাথে সাথে লরি ও অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়।

ঘটনার আকস্মিকতায় সম্ভবত কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন অ্যাম্বুলেন্সের ভিতর আটকে পড়া গাড়ির চালক ও মেডিক্যাল টিমের সদস্যরা। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান অ্যাম্বুলেন্সের চালকসহ ৩ জন। আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক লরির চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

News Desk

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

বৃষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026