প্রতীকী ছবি
ঝালমুড়ি খাওয়ানোর নামে ১২ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল পাড়াতুতো কাকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউরি থানার কড়িধ্যা কালীপুর গ্রামে। পেশায় ঝালমুড়ি বিক্রেতা মাঝবয়সী প্রতিবেশি কাকা মাঝে মাঝে ওই নির্যাতিতা কিশোরীকে ভালবেসে ঝালমুড়িমাখা খাওয়াত।
নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্তের সঙ্গে ওই কিশোরীর ক্রমশ বাবা-মেয়ের মতো সুসম্পর্ক গড়ে ওঠে। তারই সুযোগ নিয়ে ওই ব্যক্তি প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করে বলে পরিবারের অভিযোগ। এই বিষয়ে সিউড়ি থানায় নির্যাতিতার পরিবার একটি লিখিত অভিযোগ দায়ের করে। গত বৃহস্পতিবার কাকার লালসার শিকার কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করার পর ধর্ষণের বিষয়টি সুনিশ্চিত হয়। অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…
ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…
রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…
ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…
রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…