State

পুলিশকর্মী স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার স্ত্রী

সারা গায়ে কেরোসিন আর চামড়া পোড়া গন্ধ। ওই অবস্থায় থানায় কাতর আর্তি নিয়ে অভিযোগ জানাতে ছুটে যান অর্ধদগ্ধ এক গৃহবধূ। কিন্তু তাঁর অভিযোগ শোনার বদলে অর্ধদগ্ধ অবস্থায় তাঁকে ঘণ্টাখানেক থানায় বসিয়ে রাখা হয় বলে অভিযোগ।

অভিযোগ, গত ১ ডিসেম্বর দুপুরে জলপাইগুড়িনিবাসী ওই মহিলাকে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে তাঁর স্বামী। অভিযুক্ত স্বামী জলপাইগুড়ির কোতোয়ালি থানায় কর্মরত একজন পুলিশ অফিসার। স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে অর্ধদগ্ধ অবস্থায় স্বামীর কর্মস্থলেই ছুটে যান ওই গৃহবধূ। অভিযোগ, ওই ভদ্রমহিলার কথা না শুনে থানায় উপস্থিত পুলিশকর্মীরা তাঁকে ঘণ্টাখানেক বসিয়ে রাখেন। স্বামীর সঙ্গে মিটমাট করে নিতেও পাল্টা চাপ সৃষ্টি করা হয় বলে দাবি ওই মহিলার পরিবারের। পরে অগ্নিদগ্ধ মহিলার সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়লে তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সমগ্র বিষয়টি জানাজানি হতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026