গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সিটি সেন্টারের কাছে। নিহত ব্যক্তির নাম রাজা বন্দ্যোপাধ্যায়। বয়স ৪২ বছর। তিনি দুর্গাপুরেরই বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুর্গাপুরের ডিভিসি মোড় থেকে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সিটি সেন্টারের দিকে আসছিলেন পেশায় ঠিকাদার রাজাবাবু। সিটি সেন্টার পুলিশ ফাঁড়ির কাছে প্রচণ্ড গতিতে টার্ন নিতে গেলে নিয়ন্ত্রণ গাড়ির হারিয়ে পর পর কয়েকটি গাছে ধাক্কা মারেন রাজাবাবু।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত অবস্থায় রাজা বন্দ্যোপাধ্যায়কে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রাজা বন্দ্যোপাধ্যায় মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা তা পরিস্কার হবে ময়নাতদন্তের পরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…