State

আত্মঘাতী যুবক, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের জের?

বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। মৃত যুবক পরিতোষ হালদার অশোকনগর পৌরসভায় কর্মরত ছিলেন। পরিতোষবাবুর পরিবারের অভিযোগ, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেই আত্মঘাতী হয়েছেন তিনি।

কয়েক বছর আগে চন্দনা হালদারের সঙ্গে বিয়ে হয় পরিতোষ হালদারের। তাঁদের একটি মেয়েও আছে। অভিযুক্ত চন্দনা এলাকায় রান্নার কাজ করত। সেই সূত্রে তার সাথে আলাপ হয় সজল সরকার নামে এক যুবকের। সেই আলাপ ক্রমে প্রেমের সম্পর্কে পরিণত হয়। প্রথমদিকে ব্যাপারটি সম্বন্ধে অন্ধকারে থাকলেও কয়েক মাস আগে এই সম্পর্কের কথা জানতে পারেন পরিতোষবাবু। তাঁর পরিবারের অভিযোগ, গত বুধবার সন্ধেবেলা সজল ও চন্দনার ফোনে গল্প করার কথা মেয়ের কাছ থেকে জানতে পেরে সজলের বাড়ি যান পরিতোষবাবু। সেখানে সজল পরিতোষবাবুকে জানায় চন্দনার সঙ্গে তার শুধুমাত্র প্রেমের নয়, শারীরিক সম্পর্কও আছে। তারা বেশ কয়েকবার সহবাস করেছে। এরপরই পরিতোষবাবু মানসিক ভাবে ভেঙে পড়েন বলে অভিযোগ করেছেন তাঁর পরিজনেরা। বৃহস্পতিবার বিকেলে বিষ খেয়ে আত্মহত্যা করেন পরিতোষবাবু। তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026