State

পুরপ্রধান হত্যাকাণ্ডে ধৃতদের পুলিশি হেফাজত

ভদ্রেশ্বরের পুরপ্রধান মনোজ উপাধ্যায় খুনে অভিযুক্ত ৭ জনকে গত বুধবারই ট্রানজিট রিমান্ডে বারাণসী থেকে পাকড়াও করে চুঁচুড়া নিয়ে আসেন চন্দননগর কমিশনারেটের আধিকারিকরা। এদিন ধৃত ৭ জনকে চন্দননগর আদালতে পেশ করা হয়। সেখানে বিচারক ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন।

এদিন ধৃতদের আদালতে পেশের আগে থেকেই আদালত চত্বরে ভিড় জমতে শুরু করে। অনেকেই গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকেন। ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশের সঙ্গে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার ছিলেন বিক্ষোভকারীরা। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড। মনোজ উপাধ্যায় খুনের তদন্তে এদিন পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করতে ছাড়েননি বিক্ষোভকারীরা। কয়েকজন আদালতের পাঁচিল টপকে ভিতরেও ঢুকে পড়েন বলে খবর। এদিকে এর মধ্যেই ধৃতদের আদালতে পেশ করা হয়। পরে পুলিশি হস্তক্ষেপে আদালতের সামনের অবস্থা আয়ত্তে আসে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026