State

নেপাল পালানোর আগেই গ্রেফতার আনসারুল্লা বাংলা টিমের ১ জঙ্গি

নেপাল সীমান্ত থেকে গ্রেফতার হল বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের ১ জঙ্গি। দার্জিলিংয়ের পানিট্যাঙ্কি থেকে ওমর ফারুখ নামে ওই জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। মহম্মদ আফতাব খান নাম নিয়েও কাজ করতে সে। অপারেশনে সামান্য দেরি হলে ওমর ফারুখ সীমান্ত পার করে নেপালে পালিয়ে যেত বলে খবর এসটিএফ সূত্রের। ওমর ফারুখ আনসারুল্লা বাংলা টিমের একজন বিস্ফোরক বিশেষজ্ঞ। বোমা বানাতে সিদ্ধহস্ত ফারুখের কাছ থেকে বেশ কিছু বোমা বানানোর বই, লিফলেট, জাল আধার কার্ড ও ম্যাপ উদ্ধার হয়েছে। আইইডি তৈরি করতেও জানত সে। ফারুখের কাছ থেকে অনেক যুবক বোমা বানানোর প্রশিক্ষণ নিয়েছে।

এসটিএফ সূত্রের খবর, ২০১৬ সালে ওমর ফারুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে খুন করার ছক কষেছিল। সঙ্গে ছিল তার ২ সঙ্গী। কিন্তু পুলিশ এসে পড়ায় তাদের উদ্দেশ্য সফল হয়নি। প্রাণ বাঁচিয়ে ফারুখ সেখান থেকে কোনওক্রমে পালাতে সক্ষম হলেও তার বাকি ২ সঙ্গী পুলিশের গুলিতে মারা যায়। তখন থেকেই বাংলাদেশ পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল। বেগতিক বুঝে সীমান্ত পার করে ভারতে ঢুকে আসে ফারুখ। প্রসঙ্গত জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের সঙ্গে আল কায়দার যোগ রয়েছে। ফারুখ চাইছিল আনসারুল্লার সন্ত্রাসের জাল আরও বিছিয়ে দিতে।

বসিরহাটের বাসিন্দা মনোতোষ দে-র কাছ থেকে অস্ত্র কিনতে এসে কলকাতা স্টেশন থেকে ধরা পড়ে আনসারুল্লা বাংলা টিমের ২ সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ করে ও অন্যান্য সূত্র থেকে খবর পেয়ে এক এক করে রাজ্যে ছড়িয়ে পড়া আনসারুল্লা গোষ্ঠীর সদস্যদের গ্রেফতার করছে এসটিএফ। এদিন আরও ১ জঙ্গিকে গারদে পুরল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026