State

বাদুড়িয়ার বাসচালক খুনের কারণ নিয়ে ধন্দে পুলিশ

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় উদ্ধার হল ক্ষতবিক্ষত এক যুবকের দেহ। মৃত যুবকের নাম সঞ্জয় সাহা। বনগাঁর মছলন্দপুরের বাসিন্দা সঞ্জয় পেশায় একজন বাস চালক। গত সোমবার সকালে তিনি কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে বাড়ি না ফেরায় সঞ্জয়ের খোঁজ শুরু করে তাঁর পরিবার। সোমবার রাতেই রামচন্দ্রপুরের বেনা এলাকার কাছে রাস্তার ধারে ঝোপের ভিতর সঞ্জয়ের রক্তাক্ত দেহ চোখে পড়ে স্থানীয় বাসিন্দার। তাঁরাই বাদুড়িয়া থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে সঞ্জয়ের দেহ উদ্ধার করে।

পুলিশের অনুমান, সঞ্জয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় অন্য কোনও জায়গায়। পরে সুযোগ বুঝে তাঁর দেহ রামচন্দ্রপুরের কাছে ফেলে যায় দুষ্কৃতিরা। এলাকাটি নির্জন হওয়ায় দুষ্কৃতিরা তার সুযোগ নিয়েছে বলে পুলিশের ধারণা। সঞ্জয়ের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শোকগ্রস্ত সঞ্জয়ের পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সঞ্জয়ের খুনের পিছনে কাদের হাত আছে বা খুনের পিছনে কি কারণ, তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে তারা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026