চুরি করেছে কিনা আদৌ তার প্রমাণ নেই। নিছক সন্দেহের বশে এক যুবককে পিটিয়ে খুন করল উত্তেজিত গ্রামবাসী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার থানা এলাকার কুলুপডাঙ্গা গ্রামে। মৃত যুবক জগদ্দলপুর গ্রামের বাসিন্দা।
যুবকের পরিবারের দাবি, সোমবার রাতে ওই যুবক কুলুপডাঙ্গা গ্রামের মদের ঠেকে যান। মদের আসরে কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন ওই যুবক। সেই বচসার জেরে গায়ের ঝাল মেটাতে ওই যুবককে পিটিয়ে খুন করা হয় বলে থানায় অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার। পরে নিজেদের পিঠ বাঁচাতে যুবকের উপর মিথ্যা চুরির বদনাম দেওয়া হচ্ছে বলেও যুবকের পরিবারের দাবি। ঘটনার তদন্তে নেমেছে ইলামবাজার থানার পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…