নয়ানজুলিতে গাড়ি উল্টে প্রাণ হারালেন ২ জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের কাছে পথের দাবি এলাকায়। মৃত দুই ব্যক্তি গৌতম হালদার ও মহাদেব দে। তাঁরা বিপ্লবীনগরের বাসিন্দা। সোমবার রাত থেকেই তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পেশায় গৌতম একজন টোটো চালক। মহাদেব গাড়ি সারাইয়ের কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
মঙ্গলবার সকালে নয়ানজুলিতে একটি লাল রঙের গাড়িকে পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। গাড়ির ভিতর থেকে তাঁরাই মৃত ব্যক্তিদের দেহ উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃত ব্যক্তিদের দেহ ২টি ময়নাতদন্তে পাঠায়। ঠিক কী কারণে গাড়িটি নয়ানজুলিতে গিয়ে পড়ল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের অনুমান, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…