প্রতীকী ছবি
স্বামীকে শাবল দিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করল স্ত্রী। মৃত স্বামীর নাম গৌর পাল। নদিয়ার নবদ্বীপের ঘটনা। কাজল পাল নামে ওই মহিলা শনিবার সকালে নবদ্বীপ থানায় আত্মসমর্পণ করে। পুলিশের কাছে ওই মহিলা দাবি করেছে, রাগের বশেই সে তার ৬০ বছর বয়সী স্বামীকে হত্যা করেছে।
পুলিশ সূত্রের খবর, আত্মসমর্পণের পর কাজল পাল দাবি করে যে দিনের পর দিন সে তার ১০ বছরের নাতনিকে নিয়ে ট্রেনে ভিক্ষা করে বেড়াত। তাতেও সন্তুষ্ট ছিল না স্বামী। প্রায়দিন রাতে বাড়ি ফেরার পর স্বামীর মারধর, গালমন্দ শুনতে হত তাকে। শুক্রবার রাতেও একইভাবে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেছে কাজল। প্রবল বচসাও হয় দুজনের। তখনই রাগ সামলাতে না পেরে এই মর্মান্তিক পদক্ষেপ নিতে সে বাধ্য হয়েছে বলে দাবি করেছে বছর ৫০-এর কাজল পাল।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…