দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় বৃদ্ধকে খুনের ঘটনায় আটক করা হল ৩ জনকে। তাদের একজন মৃত সত্যরঞ্জন খাঁড়ার ছেলে সুমিত খাঁড়া। বাকি ২ জনের মধ্যে একজন সত্যরঞ্জনবাবুর পরিচারিকা সুচরিতা মণ্ডল। অন্য জন তাঁর প্রতিবেশি অভিনন্দন ঠাকুর নামে এক যুবক। পুলিশের দাবি, আটক ৩ জন সত্যরঞ্জনবাবুকে খুনের ঘটনার মূল চক্রী। তবে, খুনের ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারণা। তাই আটকদের সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে খুনের কিনারা করতে চাইছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। পলাতক অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে তারা।
বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের অভিজাত এলাকায় নিজের বাসভবন থেকে উদ্ধার হয় সত্তরোর্ধ্ব সত্যরঞ্জন খাঁড়ার রক্তাক্ত দেহ। বাড়িতে একা থাকার সুযোগ নেয় দুষ্কৃতীরা। ঘরের আলমারি লণ্ডভণ্ড থাকায় প্রাথমিকভাবে অনুমান করা হয় লুঠের উদ্দেশ্যেই বৃদ্ধকে খুন করা হয়েছে। ঘটনার পর থেকে বৃদ্ধের ছেলে বেপাত্তা হয়ে যায়। পরে তাকে আটক করে পুলিশ। বৃদ্ধের বাড়ি অবনীন্দ্র বীথির সামনে থাকা সিসিটিভির ভিডিও ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনদের আটক করে পুলিশ।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…