ছাত্র খুনে গ্রাম জুড়ে ভাঙচুর, আগুন

ডায়মন্ডহারবারে আইটিআই ছাত্র কৌশিক পুরকাইত খুনের ঘটনায় এদিন অগ্নিগর্ভ হয়ে উঠল পশ্চিমপাড়া গ্রাম। এখানেই মোষ চুরির অভিযোগে কৌশিককে পিটিয়ে খুন করে কয়েকজন যুবক। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত তৃণমূল নেতা তাপস মল্লিক এখনও অধরা। এদিন কৌশিকের দেহ পশ্চিমপাড়ায় নিয়ে আসার পর সেখানে হাজির হন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। তাঁর সামনেই আচমকা গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়েন। উত্তেজিত হয়ে পড়েন কৌশিকের দেহ নিয়ে আসা তাঁর বন্ধু ও গ্রামের লোকেরা। উত্তেজিত জনতাকে ঠান্ডা করার চেষ্টা করলেও কান্তিবাবুর কথায় কাজ হয়নি। পশ্চিমপাড়ায় যেসব যুবক এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে তাদের বাড়ি বাড়ি ঢুকে ভাঙচুর চালান তাঁরা। তছনছ করে দেওয়া হয় মূল অভিযুক্তের পাশের বাড়ি। আগুন ধরিয়ে দেওয়া হয় খড়ের গাদায়। জনতার দাবি, মূল অভিযুক্তকে আড়াল করার চেষ্টা হচ্ছে। তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এদিকে গ্রামজুড়ে তাণ্ডবের জেরে গোটা পশ্চিমপাড়া গ্রামটাই ফাঁকা হয়ে গেছে। সকলেই বাড়ি ছেড়ে পরিবার নিয়ে রাতারাতি পালিয়েছেন। অবস্থা আয়ত্তে আনতে বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ পৌঁছলে অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আসে। ভাঙচুরের ঘটনায় ২ জনকে আটক করেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ। বিকেলের দিকে অবস্থা আয়ত্তে এলেও গোটা এলাকা জুড়ে ক্ষোভের আগুন ধিকিধিকি জ্বলছে।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026