ফাইল : ইংরেজবাজার থানা
মাকে লাঞ্ছনার হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হল ছেলে। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারের চার্চ পাড়ায়। ইংরেজবাজারের চার্চ পাড়া একটি জনবহুল ও ব্যস্ত এলাকা। আশপাশে প্রচুর লোকজন থাকা সত্ত্বেও এক যুবক স্থানীয় এক মহিলার বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ। তাঁর স্বামী বিদেশে কর্মরত হওয়ার সুযোগ নেয় ওই যুবক।
ছেলে বাড়িতে পড়াশোনা করছিল। মায়ের চেঁচামেচি শুনে ছুটে আসে। ধর্ষণে বাধা দেয় যুবককে। ধর্ষণের চেষ্টা বিফলে যাওয়ায় রাগে মা ও ছেলেকে বেধড়ক মারধর করে ওই যুবক। জখম মা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…