State

নিখোঁজ বোন, শ্বশুরবাড়িতে খবর নিতে গেলে আক্রান্ত ২ দাদা

শ্বশুরবাড়ির অত্যাচারের কথা তাঁদের অজানা ছিল না। তারমধ্যেই কয়েকদিন বোনের কোনও খোঁজ নেই। তাই আতঙ্ক পেয়ে বসেছিল ২ দাদার মনে। বোনের সঙ্গে কোনও ভয়ংকর কিছু ঘটেনি তো? প্রশ্নটা মাথায় আসতেই তাঁরা হাজির হন বোনের শ্বশুরবাড়িতে। অভিযোগ, জামাই ফারুখকে বোনের কথা জিজ্ঞেস করতেই সে দুই শ্যালককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তাতে জখম হন ২ জন। আপাতত মুস্তাক কামাল ও জাভেদ আলি ২ জনেই হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত ফারুক পলাতক।

পুলিশ সূত্রের খবর, প্রায় ৩ বছর আগে মুর্শিদাবাদের মহম্মদ ফারুকের সঙ্গে বিয়ে হয় উত্তর দিনাজপুরের চোপড়ার মুন্সিগঞ্জের মেয়ে নাজমার। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই নানা ভাবে পণ চেয়ে পাঠানো হত নাজমার বাপের বাড়িতে। সব চাহিদা পূরণ করার ক্ষমতা ছিল না তাঁর পরিবারের। তাই মেয়ের ওপর চলত অমানুষিক অত্যাচার। সহ্য করতে না পারায় ৪ দিন আগে বাড়ি থেকে পালিয়ে যান নাজমা। এদিকে বোনের খবর না পেয়ে শ্বশুরবাড়িতে খবর নিতে ছুটে আসেন ২ দাদা। তারপরই বিপত্তি।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026