State

হেডফোন কাড়ল তরুণীর জীবন

কানে হেডফোন লাগিয়ে ট্রেন লাইন পার হতে গিয়ে মৃত্যু হল এক তরুণীর। মৃতা তরুণী উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ার বাসিন্দা। তাঁর দেহের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করে রেল পুলিশ। রবিবার সন্ধেবেলা বনগাঁ শাখার দত্তপুকুর-মাঝেরহাট লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর।

বামনগাছি রেল স্টেশনের ডাউন লাইন ধরে যাচ্ছিলেন ওই তরুণী। কানে হেডফোন ছিল তাঁর। সেইসময় বনগাঁ শাখার দত্তপুকুর-মাঝেরহাট লোকাল বামনগাছি স্টেশনে ঢুকছিল। কানে হেডফোন থাকায় ট্রেনের আওয়াজ শুনতে পাননি তিনি। এমনকি ট্রেন যে ওই লাইন ধরে তাঁর দিকে এগিয়ে আসছে সেই খেয়ালও করেননি। যার মাশুল দিতে হল তরুণীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তরুণীর নিথর দেহ নজরে আসে বারাসত আদালতের এক কর্মচারির। তিনি খবর দেন রেল পুলিশকে। এরপর খবর দেওয়া হয় মৃতার পরিবারকে। পরিবার তরুণীর দেহ শনাক্ত করার পর ময়নাতদন্তে পাঠানো হয়।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026