State

সমুদ্রে বেপাত্তা ধূপগুড়ির যুবক

জলপাইগুড়ির ধূপগুড়ি। এখানেই থাকতেন রাহুল হুসেন। সম্প্রতি স্থানীয় ৪ বন্ধু মিলে ঠিক করেন দুবাইতে চাকরি করতে যাবেন। সেইমত ব্যবস্থা করে দুবাই পাড়ি দেন ৪ জন। দুবাইতে মাছ ধরার কাজ করতেন ৪ জনই। কাজের ফাঁকে নিয়মিত ধূপগুড়িতে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন তাঁরা। গত শুক্রবার রাহুলের বন্ধুরা তাঁর বাড়িতে জানান যে নৌকা নিয়ে তাঁরা সমুদ্রে মাছ ধরছিলেন সেই নৌকাটি একটি জাহাজের সঙ্গে মাঝ সমুদ্রে ধাক্কা খায়।

দুর্ঘটনায় নৌকা থেকে টাল সামলাতে না পেরে সমুদ্রে পড়ে যান সকলেই। পরে তাঁদের সকলকে উদ্ধার করা হলেও রাহুলকে পাওয়া যায়নি। রাহুলের খোঁজে তল্লাশি চলছে বলেও জানান তারা। এরপরই এদিন জেলাশাসকের দ্বারস্থ হয় রাহুল হুসেনের পরিবার। তাঁর খোঁজ যেন দ্রুত করা হয় তার বন্দোবস্ত নিশ্চিত করতে আবেদন জানিয়েছে চরম উদ্বিগ্ন পরিবার।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026