প্রতীকী ছবি
ধর্ষণের এ এক নাটকীয় প্রচেষ্টা। বাড়িতে ঢুকে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা করল কয়েকজন দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বরে। অভিযোগ, বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবক এসে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় এক মহিলার উপর। তারপর চলে গণধর্ষণের চেষ্টা। গৃহবধূর আর্তনাদে ছুটে আসেন স্বামী, শ্বশুর, শাশুড়ি।
তাঁরা এসে বাধা দিতে গেলে দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে তাঁদের উপর চড়াও হয়। তারপর তাঁদের অস্ত্রের এলোপাথাড়ি কোপে জখম করে চম্পট দেয়। বাড়ির মধ্যে থেকে চিৎকার ও কান্নার আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরিবারের সদস্যদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই স্থানীয় থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…