প্রতীকী ছবি
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের জেরে আটক করা হল এক শিক্ষককে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার হরিহরপুরে। কাজ দেবার লোভ দেখিয়ে ওই নাবালিকাকে বাড়িতে ডেকে এনে ধর্ষণের অভিযোগ ওঠে অভিযুক্ত শিক্ষক কৌশিক দে-র বিরুদ্ধে। স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগ পেয়ে পুলিশ আটক করে অভিযুক্ত ব্যক্তিকে।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাত ৮টা নাগাদ ওই কিশোরীকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত শিক্ষক। তারপর কাজের অজুহাতে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিধ্বস্ত নাবালিকা অভিযুক্তর বাড়ি থেকে বার হলে তাঁদের চোখে লাগে। জিজ্ঞাসা করলে ধর্ষণের ঘটনা জানায় সে। ঘটনাটি জানার পর কৌশিক দে-কে বাড়ি থেকে টেনে রাস্তায় নামিয়ে এনে চলে এলোপাথাড়ি মারধর। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…