State

উইকেট দিয়ে মার অন্তঃসত্ত্বাকে, পেটেই নষ্ট ৩ মাসের ভ্রূণ

ক্রিকেটের উইকেট দিয়ে বেধড়ক মারে মাতৃগর্ভে নষ্ট হল ৩ মাসের ভ্রূণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে। সম্পত্তি নিয়ে বনিবনা না হওয়ায় ঝামেলার উৎপত্তি। তার জেরেই অন্তঃসত্ত্বাকে বেধড়ক মারের মর্মান্তিক ঘটনা ঘটল।

পুলিশ সূত্রের খবর, সম্পত্তি নিয়ে বহুদিন ধরেই বিবাদ চলছিল উস্তির পদ্মামা গ্রামের বাসিন্দা আব্দুল গাজির সঙ্গে সাজু গাজির। পুকুর সংস্কার করা নিয়ে গত মঙ্গলবার সেই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, এরপরই আবদুল গাজি ও তার পরিবারের লোকজন এসে সাজুর বাড়িতে চড়াও হয়। উইকেট, বাঁশ, লাঠি নিয়ে শুরু হয় সংঘর্ষ। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় সাজুকে। দেওরকে রক্ষা করতে ছুটে আসেন অন্তঃসত্ত্বা মনুজা বিবি। অভিযোগ মনুজা বিবিকেও উইকেট দিয়ে মারা হয় পেটে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। প্রতিবেশিরা তাঁকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে ভর্তি করান। মনুজা বিবির অবস্থা এখনও আশঙ্কাজনক। অভিযুক্ত আবদুল গাজি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026