State

তৃণমূলকর্মী খুন, দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ

বৃহস্পতিবার রাতে তৃণমূলকর্মী খুনের জেরে শনিবার সকালেও সরগরম ছিল বীরভূমে সুন্মুনি গ্রাম। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার রাতে খুন হন তৃণমূলকর্মী সইফুল্লা শেখ। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে। শনিবার সকালে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর হয়। মৃত সইফুল্লার বিরোধী হিসাবে পরিচিত তৃণমূলকর্মীদেরও মারধর করা হয়। পরে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে ফেটে পড়েন জনতা ও মৃতের পরিবার।

ইলামবাজার থানার পুলিশ কেন এখনও কাউকে গ্রেফতার করতে পারল না সে প্রশ্ন তুলে গত শুক্রবার সকাল থেকে পানাগড়-মোরগ্রাম রাজ্য সড়ক অবরোধ হয়। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। ঘণ্টাখানেক বাদে অবরোধ উঠে যায়। শনিবার সকাল থেকে ফের উত্তপ্ত হতে থাকে ইলামবাজার। দোষীদের শাস্তির দাবিতে রাজ্য সড়ক আবার অবরোধ করা হয়। গাড়ির টায়ার জালিয়ে প্রতিবাদ দেখান জনতা। অভিযুক্ত অপর গোষ্ঠীর নেতার বাড়ি ভাঙচুর হয়। ওই গোষ্ঠীর কর্মীদের বেধড়ক মারধর করা হয়।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026