মধ্যরাতে থেঁতলে মারা হল রাস্তার ধারে শুয়ে থাকা এক যুবককে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কাছে। বছর ২৫-এর ঐ যুবকের এখনও পর্যন্ত কোনও পরিচয় পাওয়া যায়নি। যুবকের দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি রক্তাক্ত সিমেন্টের স্ল্যাব। যা থেকে স্থানীয় মানুষের ভেতর ফের স্টোনম্যান আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশের অনুমান, মাঝরাতে রাস্তাঘাট শুনশান থাকার সুযোগ নিয়েছে আততায়ী। ভারী সিমেন্টের স্ল্যাব দিয়ে থেঁতলে দেওয়া হয় যুবকের মুখ। চাদর মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় নিজেকে বাঁচানোর সুযোগ পাননি তিনি। ভোরের দিকে অনেকেই গঙ্গার ধার ধরে প্রাতঃভ্রমণ করেন। তাঁদেরই প্রথমে চোখে পড়ে দেহটি। যুবকের শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দেহটি পুলিশ ময়না তদন্তে পাঠিয়েছে। পাশে পড়ে থাকা চাদর ও রক্তমাখা পাথরটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…