State

গোষ্ঠীদ্বন্দ্বের জের, আত্মঘাতী ছাত্রনেতা

মানসিক অবসাদ। আর তা থেকে আত্মহত্যার পথ বেছে নিলেন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর কলেজের তৃণমূল ছাত্র সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক সুরজিত সরকার। গত অগাস্ট মাসে ভর্তি প্রক্রিয়া নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল বুনিয়াদপুর কলেজে। কলেজের কিছু ছাত্র ও বহিরাগতরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে ভর্তি হন স্থানীয় হাসপাতালে। মারধর করা হয় সুরজিতকেও। অভিযোগ ওঠে দলে সুরজিতের বিরোধীপক্ষের বিরুদ্ধে।

সুরজিতের পরিবারের দাবি, এই ঘটনার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন সুরজিত। ইদানিং খুব বেশি কারও সঙ্গে কথাও বলতেন না তিনি। গত মঙ্গলবার রাতের খাওয়া শেষ করে শুতে চলে যান পরিবারের সকলে। বুধবার সকালে সুরজিতের ঘর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করেন পরিবারের লোকজন।

সুরজিতের মৃত্যুর জন্য কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার দিকে অভিযোগের আঙুল তুলেছেন তাঁর পরিবারের সদস্যরা। তবে কলেজের অধ্যক্ষ সব অভিযোগ খারিজ করে দিয়েছেন। কোনোরকম চাপ কলেজের তরফ থেকে সুরজিতের ওপর দেওয়া হয়নি বলে জানিয়েছেন অধ্যক্ষ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026