State

পুলিশের জালে জলদস্যু

শুক্রবার গভীর রাতে সুন্দরবনের ঝড়খালিতে পুলিশ ও জলদস্যুদের মধ্যে ব্যাপক গুলির লড়াই হয়। অন্ধকারে প্ৰাণ বাঁচাতে বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে গা ঢাকা দেয় দস্যুদল। তখনকার মত পালাতে সক্ষম হলেও শেষরক্ষা হল না। ২ দিন পর কুলতলি থানার দেউলবাড়ি ঘাট থেকে ৫ জন জল-ডাকাতকে এদিন গ্রেফতার করে পুলিশ।

শুক্রবারই দস্যুদের আটক করা নৌকা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। এদিন ধৃতদের কাছ থেকে পাওয়া গেছে আরও ৩টি পাইপ গান ও ৪ রাউন্ড গুলি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা সংখ্যায় মোট ৮ জন ছিল। পলাতক ৩ জনের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে স্থানীয় পুলিশ।

কুলতলি থানার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ধৃতরা মূল চক্রের পাণ্ডা। নদীতে ঝাঁপ দেওয়ার পর মৎস্যজীবীদের কাছে নৌকা ডুবে যাওয়ার মিথ্যা গল্প ফাঁদে তারা। আশ্রয় নেয় মৎস্যজীবীদের একজনের বাড়িতে। এদিন চম্পট দেওয়ার সময় দেউলবাড়ি ঘাট থেকে ডাকাতদের গ্রেফতার করে পুলিশ।

পণ্যবাহী জাহাজ অপহরণ করা ছাড়া আর কোনও উদ্দেশ্য তাদের ছিল কিনা তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করেছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026