State

চাঁদা না দিতে চাওয়ার ‘শাস্তি’, মা ও ছেলেকে বেধড়ক মার

পশ্চিম মেদিনীপুরের দাঁতন। এখানেই পাঁচরোল গ্রামের এক কৃষক মাঠ থেকে ট্র্যাক্টর নিয়ে ফিরছিলেন। সন্ধেবেলা যখন প্রায় তিনি বাড়ির কাছাকাছি, তখনই তাঁর পথ আটকে দাঁড়ায় বেশ কয়েকজন যুবক। পেশায় কৃষক ওই যুবকের কাছে জগদ্ধাত্রী পুজোর জন্য ২০০ টাকা দাবি করে তারা। অত টাকা চাঁদা তার পক্ষে দেওয়া সম্ভব নয় জানাতে শুরু হয় বচসা। অভিযোগ এরপরই ওই কৃষকের ওপর চড়াও হয় চাঁদা চাওয়া যুবকরা।

শুরু হয় বেধড়ক মার। রাস্তায় ফেলে ছেলেকে কয়েকজন মারধর করছে দেখে ছুটে আসেন নিগৃহীতের মা। তাঁকেও রেহাই দেয়নি পুজো কমিটির উন্মত্ত সদস্যরা। পরে বেধড়ক মারধরে রক্তাক্ত ওই কৃষক ও তাঁর মাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে শুশ্রূষা করান স্থানীয়রা। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026