বোমা ফেটে মৃত ৪

মালদহের বৈষ্ণবনগরে বোমা ফেটে মৃত্যু হল ৪ জনের। স্থানীয় মানুষের অভিযোগ বোমা বাঁধার সময় তা আচমকা ফেটে যাওয়ায় ওই চারজনের মৃত্যু হয়। বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কংগ্রেসের দাবি এঁরা সকলেই তৃণমূল কর্মী। এদিকে দুপুরে এলাকায় হাজির হন বম্ব স্কোয়াডের আধিকারিকরা। বোমা খোঁজার সময় একটি বোমা কোনওভাবে ফেটে যায়। তাতে ৩ জন বম্ব স্কোয়াড আধিকারিক আহত হন। তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের কলকাতায় নিয়ে আসার সময় দুই আধিকারিকের মৃত্যু হয়। তৃতীয় আধিকারিকের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে বজবজে এদিন বোমা ফেটে জখম হয় ২ জন। যে ঘরে বোমা বিস্ফোরণ হয় সেখানে থাকতেন বাপি রায় নামে এক ব্যক্তি। অভিযোগ ঘরে রাখা বোমা সরাতে গিয়েই কোনওভাবে বোমা ফেটে যায়। আর তাতেই ঘটে বিপত্তি। ঘটনায় তাঁর দুই সঙ্গীও আহত হয়। অভিযোগ তাদের হাসপাতালে ভর্তি করেই চম্পট দেন বাপি। পরে পুলিশ এসে বাপি রায়ের ঘর থেকে একটি পিস্তল ও কয়েকটি তাজা বোমা উদ্ধার করে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026