প্রতীকী ছবি
হুগলির ব্যান্ডেল স্টেশনের কাছে বনমসজিদতলায় একটি সোনার দোকানের তালা ভেঙে প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এছাড়া ক্যাশবাক্স ভেঙে নগদ ২ লক্ষ টাকাও চুরি করেছে তারা। দোকানের মালিকের বাড়ির ১ তলাতেই দোকানটি রয়েছে। কিন্তু গ্রিল ও শাটার ভেঙে দুষ্কৃতীরা এতটাই চুপচাপ কাজ সেরেছে যে বাড়ির কেউ ঘুণাক্ষরেও টের পাননি।
দুষ্কৃতীরা শুধু সোনা বা টাকা লুঠই করেনি, প্রমাণ মুছে ফেলতে দোকানের সিসিটিভিগুলির হার্ডডিস্কটি নিয়েও চম্পট দিয়েছে তারা। বর্তমানে চোর ধরতে সিসিটিভির সাহায্য নিচ্ছে পুলিশ। আর তা বিলক্ষণ জানত চোরের দল। ফলে তারা সব ভেবেচিন্তেই কাজ সেরেছে।
অন্যদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের লাউদোহায় পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকেও এদিন চুরি গেছে প্রায় ২০ ভরি সোনা। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…