State

মাঝ নদীতে জলদস্যুদের সঙ্গে পুলিশের গুলির লড়াই, উদ্ধার আগ্নেয়াস্ত্র

শুক্রবার গভীর রাত। সুন্দরবনের ঝড়খালির উপকূলের কাছে জঙ্গলের নিঝুম পরিবেশ ছিন্নভিন্ন করে দিল একের পর এক বুলেটের আওয়াজ। এই আওয়াজ পুলিশ ও জলদস্যুদের মধ্যেকার গুলি বিনিময়ের। রাতের জঙ্গলে উপকূলবর্তীয় এলাকায় একদল জলদস্যু পুলিশদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় পুলিশও। শুরু হয় গুলির লড়াই। পুলিশের গুলির সামনে পিছু হঠতে শুরু করে জলদস্যুরা। প্রাণ বাঁচাতে নৌকা থেকে বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে চম্পট দেয় তারা।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত ১টা নাগাদ পুলিশ অভিযান চালায় খামারবাড়ি এলাকার জঙ্গলে। পুলিশের কাছে খবর ছিল জলদস্যুরা কোনও পণ্যবাহী জাহাজকে অপহরণ করে মোটা টাকা মুক্তিপণ দাবি করার ছক কষছে। সেই সূত্রেই আচমকা অভিযান চালায় পুলিশ। পুলিশি অভিযানের আঁচ পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জলদস্যুরা। পরে পুলিশের গুলিবর্ষণের সামনে হার মেনে নিজেদের নৌকা ফেলে পালায় তারা।

নৌকাটি থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র ও সামগ্রি পাওয়া গেছে নৌকাটি থেকে। এইসব জিনিস দস্যুরা জলপথে বাংলাদেশে পাচার করত বলেই ধারণা পুলিশের।

চম্পট দেওয়া জলদস্যুরা এলাকার কাছাকাছি কোনও অঞ্চলে লুকিয়ে আছে বলে অনুমান পুলিশের। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026