আগুন, প্রতীকী ছবি
পুজোয় বসে আগুনে পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর জয়পুরে। মৃতার নাম সীমা মণ্ডল, বয়স ৬০ বছর। পুজোর আসনে বসা অবস্থায় প্রদীপের শিখা থেকেই শাড়িতে আগুন লাগে বলে জানিয়েছে মৃতার পরিবার। তাঁদের দাবি একা পুজোর ঘরে দরজা বন্ধ করে পুজো করছিলেন সীমাদেবী।
ঘরের ভেতর আগুন লাগার পর আগুনের শিখা ও ধোঁয়া জানালা দিয়ে বার হতে দেখে সীমাদেবীর প্রতিবেশিরা ছুটে আসেন। তাঁরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালান, দমকলে খবর দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, আগুন লাগার সময় পাশের ঘরেই শুয়ে ছিলেন সীমাদেবীর বৌমা ও নাতনি। এত কাছে থাকা সত্ত্বেও তাঁরা কেন আগুন লাগার ঘটনা টের পেলেন না তা নিয়ে এলাকাবাসীর মনে সন্দেহ দানা বেঁধেছে। মৃত্যুর সঠিক কারণ তদন্ত করে দেখছে পুলিশ।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…