উত্তরে স্বস্তি, দক্ষিণে অস্বস্তি

অবশেষে স্বস্তি। আকাশ কালো করে নামল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। কয়েক জায়গায় বাড়তি পাওনা বৃষ্টির সঙ্গে শিল পড়ার টুংটাং শব্দ। বুধবারের সকালটায় শত কাজের তাড়া থাকা সত্ত্বেও কেউ ভিজলেন ছাদে গিয়ে। কেউ কুড়োলেন শিলা। একটানা প্রাণান্তকর গরমের হাত থেকে রেহাই পাওয়ার খুশিতে বাড়িতে মুহুর্তে বদলে গেল মেনু। গরম খিচুড়ি আর মেঘলা আকাশের সঙ্গতে সে এক দুর্দান্ত অনুভূতি। বুধবার এমনই এক অন্য সকাল কাটালেন উত্তরবঙ্গের মানুষজন। মেঘ করতে শুরু করেছিল মঙ্গলবার রাত থেকেই। সেই মেঘই কালো করে বৃষ্টি শুরু হয় সকালে। আর তাতেই গরমের দাবদাহ থেকে অনেকটা স্বস্তি পেল গোটা উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের ভাগ্যে শিকে ছিঁড়লেও দক্ষিণবঙ্গের মানুষের জন্য এমন কোনও সুখের খবর নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। গরম যেমন চলছে তেমনই চলবে। রেহাই একটাই, এখনই কোনও তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। কিন্তু গরমের শুকনোভাব কেটে যাওয়ায় অস্বস্তি আরও বেড়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় ঘাম ঝরছে। যার জেরে দ্রুত কাজ করার এনার্জি হারাচ্ছেন দক্ষিণবঙ্গবাসী।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026