State

বাড়িতে নৃশংসভাবে খুন প্রত্নতাত্ত্বিক গবেষক

নিজের বাড়িতে নৃশংসভাবে খুন হলেন প্রাক্তন শিক্ষিকা তথা গবেষক সুলেখা মুখোপাধ্যায়। তাঁর মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে, গলা ছুরি দিয়ে কেটে খুন করা হয়। পাড়া প্রতিবেশিরা তাঁকে ডাকতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সুলেখা মুখোপাধ্যায়ের দেহ। আশপাশে রক্ত গড়াচ্ছে। মৃতদেহের পাশে একটি নোড়াও উদ্ধার হয়েছে। পুলিশ এসে দেহ ময়না তদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা ছুরি দিয়ে গলা কেটে মাথায় নোড়া দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

ব্যান্ডেলের নিউ কাজিডাঙায় নিজের বাড়িতেই প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করতেন সুলেখাদেবী। প্রাক্তন শিক্ষিকার বাড়িতে বেশ কিছু পুরনো প্রস্তর খণ্ড পাওয়া গেছে। তাঁর আত্মীয়দের দাবি, গবেষণার কারণে তাঁর কাছে দুষ্প্রাপ্য প্রত্ন নিদর্শনও ছিল। যে ঘরে তাঁর দেহ মিলেছে সেই ঘরে একটি আলমারি কার্যত তছনছ অবস্থায় পাওয়া গেছে। সোনার অলঙ্কার চুরি গিয়েছে। কিন্তু দুষ্কৃতীরা চুরি করতেই এসেছিল, নাকি তাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির ২ পরিচারিকাকেও।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026