State

চোট সারিয়ে মুক্তি, জঙ্গলে ফিরল বাঘ

৩ মাস আগের কথা। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কাছে একটি গ্রামে ঢোকার সময় বন দফতরের জালে ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক বাঘ। তাকে বন্দি করার পর বন দফতরের আধিকারিকরা লক্ষ্য করেন বাঘটির সামনের পায়ে ক্ষত রয়েছে। বাঘের সঙ্গে অন্য বাঘের মারামারি নতুন নয়। এই ক্ষতের কারণও অন্য বাঘের সঙ্গে মারামারি বলেই মনে করেন আধিকারিকরা। তাই সেসময়ে বাঘটিকে গভীর অরণ্যে না ছেড়ে তার চিকিৎসা শুরু হয় ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। তার চোট সম্পূর্ণ নিরাময়ের পর এদিন বাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হল।

আজমলমারি জঙ্গলে এদিন বাঘটিকে ছেড়ে দেওয়া হয়। নদীর ধারের বালিয়াড়িতে তাকে মুক্তি দিতেই বাঘটি প্রবল গতিতে দূরের জঙ্গলের দিকে ছুটতে শুরু করে। মুক্তির স্বাদ তার ছোটা থেকেই ছিল পরিস্কার। কিছুক্ষণের মধ্যেই একই গতিতে বাঘটি গহন অরণ্যে হারিয়ে যায়।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026