State

শিলাবতীর বাঁধ ভেঙে বিপর্যয়, ভাসছে চন্দ্রকোণা, নামল নৌকা

নিম্নচাপ সরেছে বাংলাদেশের দিকে। দক্ষিণবঙ্গ জুড়ে ঝলমলে রোদ উঠেছে রবিবার। কিন্তু তাতেও শান্তি নেই পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোণা, ঘাটালের বাসিন্দাদের। বানভাসি গ্রাম ছেড়ে কার্যত পালাচ্ছেন বাসিন্দারা। চন্দ্রকোণার কাছে মনোহরপুর ও বসনছার, এই দুই জায়গায় শিলাবতী নদীর বাঁধ ভেঙেছে। ফলে হুহু করে জল ঢুকছে চন্দ্রকোণার প্রায় ১২টি গ্রামে। ভেসে গেছে গ্রাম। ভেঙেছে কাঁচা বাড়ি। গ্রামবাসীরা ঘর ছাড়া।

চাষের জমি জলের তলায় চলে গেছে। জলের তলায় রাজ্য সড়কও। ফলে ঘাটাল-চন্দ্রকোণার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে পড়েছে। অবস্থা এতটাই শোচনীয় যে প্লাবিত এলাকায় নৌকা নামিয়ে মোকাবিলার চেষ্টা করছে প্রশাসন। এরমধ্যেই আবার ঘাটালে একটি বাঁশের পোল ভেঙে পড়েছে। অন্যদিকে সাগরের কাছেও ভেঙেছে নদীবাঁধ। জল ঢুকছে গ্রামে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026