State

নিহত এসআইয়ের বাড়িতে অধীর চৌধুরী, বিকেলে সহকর্মীদের মোমবাতি মিছিল

শেষকৃত্য সম্পন্ন হয়েছে একটা দিন পার করল। এখনও মধ্যমগ্রামের শহিদ এসআই অমিতাভ মালিকের বাড়িতে শোকের আবহ। কান্না এখনও বাধ মানছে না বাবা-মা-স্ত্রীর। আত্মীয় পরিজনের চোখও ভিজে রয়েছে। বাড়িতে পাড়া প্রতিবেশি থেকে আত্মীয়, সকলের যাতায়াত অব্যাহত। এরমধ্যেই এদিন সকালে অমিতাভ মালিকের বাড়িতে যায় কংগ্রেসের একটি প্রতিনিধিদল। নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বেশ কিছুক্ষণ পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। আশ্বাস দেন পাশে থাকার। এদিন বিকেলে অমিতাভ মালিকের সহকর্মীরা একটি মোমবাতি মিছিলের আয়োজন করেছেন। নিহত অমিতাভ-র স্মৃতিতে সেই মোমবাতি মিছিল প্রদক্ষিণ করবে এলাকা।

এদিকে নিহত এসআই-কে গুলি করার ঘটনায় পাহাড় জুড়ে পুলিশি তল্লাশি অব্যাহত। রবিবারও কালিম্পং থেকে ২ মোর্চা নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও বিভিন্ন জায়গায় তল্লাশি অব্যাহত।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026